
দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে সোনার দাম। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার ভরিতে কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা।
ফলে এখন ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ নিয়ে টানা পর্যন্ত পঞ্চম দফা কমানো হয়েছে ১২ হাজার ৭২ টাকা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এর আগে গতকাল শুক্রবারও কমানো হয় সোনার দাম। এদিন ভালো মানের সোনার ভরিতে কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
আগের দিন বৃহস্পতিবারও (১২ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এর আগে ১১ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ভালো মানের সোনার ভরিতে কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।
অনলাইন ডেক্স 






















