ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

  • অনলাইন ডেক্স
  • প্রকাশিত সম : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় ভিউ

চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তি ফিরছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসে ছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১১ নভেম্বর একদিনেই দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

এর আগের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসে ছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসে ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।

ট্যাগ :

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

প্রকাশিত সম : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬