ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি

  • অনলাইন ডেক্স
  • প্রকাশিত সম : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় ভিউ

খেলাপি ঋণ আদায়, আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়ন এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ পুলিশের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এ জন্য বাংলাদেশ পুলিশ ও বিএবির মধ্যে নিয়মিত ত্রৈমাসিক সমন্বয় সভা আয়োজনের প্রস্তাব দিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ সোমবার (৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বিএবির একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, ঋণ শ্রেণিকরণের বর্তমান পরিস্থিতি এবং খেলাপি ঋণের পরিমাণ ও হার নিয়ে আলোচনা হয়।

বিএবি নেতারা বলেন, পুলিশ ও ব্যাংকিং খাতের মধ্যে নিয়মিত সমন্বয় সভা হলে খেলাপি ঋণ আদায়, আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়ন এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ নেওয়া সহজ হবে।

প্রস্তাবে সম্মতি জানিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি একে অপরের সঙ্গে নিবিড় ভাবে সম্পর্কিত। অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এতে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতির পাশাপাশি সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে।’

দেশের উন্নয়ন এবং ব্যাংকিং খাতে সুশাসন, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইনানুগ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিশ্চিত করতে ব্যাংকিং খাতের উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আইজিপি। একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় জননিরাপত্তা ও জনসচেতনতা বাড়াতে ব্যাংকগুলোর যৌথ অর্থায়নে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেন আইজিপি। বিশেষ করে মাদক, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ লক্ষ্যে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন, প্রামাণ্যচিত্র নির্মাণ ও জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করেন আইজিপি।

মতবিনিময় সভায় বিএবির প্রতিনিধিদলে ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, পূবালী ব্যাংকের চেয়ারম্যান ও বিএবির ভাইস চেয়ারম্যান মনজুরুর রহমান, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান ও বিএবির ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিআইজি (অ্যাডমিন) মো. হুমায়ুন কবীর এবং অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন। এ ছাড়া কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ আদায়ে আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়নে আইনানুগ সহযোগিতা এবং জননিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও ব্যাংকিং খাতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

ট্যাগ :

খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি

প্রকাশিত সম : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬