ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চার ঘণ্টা পর আবারও আটক

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

  • অনলাইন ডেক্স
  • প্রকাশিত সম : ১১:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় ভিউ

প্রতিকি ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে চার ঘণ্টা পর আবারও আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান ইয়াসিন। পরে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাটসংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাঁকে ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে প্রস্রাব করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন ইয়াসিন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।

এ বিষয়ে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে আবার আটক করা হয়েছে। এসময় তাকে থানায় আনা হচ্ছে বলেও উল্লেখ করেন ওসি।

ট্যাগ :

চার ঘণ্টা পর আবারও আটক

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

প্রকাশিত সম : ১১:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬