বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ করে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অবিলম্বে অবসায়ন , আমানত ফেরতের পদ্ধতি ও নির্দিষ্ট সময়সূচি প্রকাশ সহ তিন দফ দাবি জানিয়েছে বঞ্চিত আমানতকারী ঐক্য পরিষদ!
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন শতাধিক আমানতকারী!
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ২৮ জুনের চিঠিতে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা সম্পর্কে গুরুতর মূল্যায়ণ রয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানটির অকার্যকর হয়েছে এবং কার্যকর হবার সম্ভাবনা নেই বললেই চলে উল্লেখ করে আটটি সংশোধনমূলক শর্তসাপেক্ষে তিন মাস সময় দেয়া হয়।
শর্তের মাঝে ছিলো পরিচালনা পর্ষদ ও স্পন্সরের মাধ্যমে ১০০ কোটি। মূলধন, ৫৭০ কোটি টাকা তারল্যের সংস্থান, সম্পদ বিক্রি করে ব্যক্তিগত আমানতকারীদের আমানত পরিশোধ ও খেলাপী ঋণ আদায়!
নির্ধারিত সময়ে যেকোনো একটি শর্ত অপূর্ণ থাকলেও পরশাসক নিয়োগ সহ প্রয়োজনীয় রেজুলেশন কার্যক্রম শুরুর কথা চিঠিতে বলা হয়!
পরিষদের অভিযোগ, ১৩ সেপ্টেম্বরের বৈঠকের নথিতে আমানতকারীরা ২৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ মূলধন ফেরতের দাবি তুলেছিলেন। ২৪ সেপ্টেম্বর গভর্ণর বরাবর আবেদন করা হয় বলে জানান আমানতকারীরা। নির্ধারিত সময়েও এসব শর্ত পুরণ এবং তাদের পাওনা পরিশোধ হয়নি জানিয়ে বক্তারা বলেন, আটকে থাকা অর্থ প্রবীণদের আজীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ ও প্রবাসীদের কষ্টার্জিত আয়! দীর্ঘ অপেক্ষায় অনেক পরিবার চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় মেটাতে সংকটে পড়েছে।
সংবাদ সম্মেলন শেষে এক ই দাবিতে মানববন্ধন হয়!